ইরান যুদ্ধ : সংঘাতের ৩৬তম দিনে ১৩ মার্কিন সেনা নিহত
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে জড়িয়ে চলমান সংঘাত শনিবার (৪ এপ্রিল) ৩৬তম দিনে গড়িয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানজুড়ে হতাহত ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটছে।
পেন্টাগন জানিয়েছে, শুক্রবার পর্যন্ত সংঘাতে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও ৩৬৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর, ৬৩ জন নৌবাহিনীর, ৩৬ জন বিমানবাহিনীর এবং ১৯ জন মেরিন কোরের সদস্য।
এদিকে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে, শুক্রবার ইরানের আকাশে তাদের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের তথ্য এখনও স্পষ্ট নয়।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, একটি বিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে, আর পাইলটকে উদ্ধারের চেষ্টা চলছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএনএ জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে ইরানে অন্তত ৩,৫৩১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১,৬০৭ জন বেসামরিক নাগরিক। নিহত বেসামরিকদের মধ্যে ২৪৪ জন শিশু রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে