Views Bangladesh Logo

মধ্যস্থতাকারী হিসেবে ভারতকেও পাশে চায় ইরান

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের নাম সামনে আসাটা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ইরান মনে করছে, ভারত এমন একটি দেশ, যাদের সঙ্গে একই সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানেরই কৌশলগত সম্পর্ক রয়েছে—যা তাকে সম্ভাব্য কার্যকর মধ্যস্থতাকারীতে পরিণত করতে পারে।

নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ ফাতাহি বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতি তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ এবং সংলাপ-নির্ভর। দক্ষিণ বিশ্বের একটি বড় শক্তি হিসেবে ভারতের অবস্থানও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, উত্তেজনা কমাতে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে ভারতের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে বলেই ইরানের বিশ্বাস। এনডিটিভি

এই যুদ্ধের সূত্রপাত হয় মূলত ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে ঘিরে, যা নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বিরোধ চলছিল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত বিশ্ব জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলেছে—তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক দেশই অর্থনৈতিক চাপে পড়েছে।

এদিকে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় যুদ্ধবিরতির উদ্যোগও শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইসলামাবাদের মাধ্যমে তেহরানে ১৫ দফা প্রস্তাব পাঠানো হয়েছে। সেই আলোচনা চলাকালেই ইরান আবার ভারতের ভূমিকাও দেখতে চাওয়ার কথা জানাল—যা দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কূটনৈতিক প্রতিযোগিতাকেও সামনে নিয়ে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ