যুক্তরাষ্ট্রের ওপর ‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়েই আলোচনায় ইরান: আব্বাস আরাগচি
যুক্তরাষ্ট্রের ওপর ‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়েই ইরান আলোচনায় বসছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন বলে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে।
আরাগচি বলেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে।
তিনি অভিযোগ করেন, অতীতে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপ প্রতিশ্রুতি ভঙ্গ ও কূটনৈতিক বিশ্বাসঘাতকতার উদাহরণ তৈরি করেছে, যার কারণে ওয়াশিংটনের প্রতি আস্থা রাখা কঠিন।
তিনি আরও ইঙ্গিত দেন, আসন্ন আলোচনায় ইরান কঠোর অবস্থান নিয়েই অংশ নেবে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।
এরই মধ্যে শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুরু হওয়ার আগেই ইরানের এই কড়া বক্তব্য আলোচনার ভবিষ্যৎ ফলাফল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পারস্পরিক অবিশ্বাসের কারণে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে এখনই সংশয় দেখা দিয়েছে। সূত্র: আল-জাজিরা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে