খামেনিকে হত্যা, পাল্টা ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি ইরানের
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ হামলায় আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
ইসরায়েল দাবি করেছে, হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধানও নিহত হয়েছেন। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ অভিযানে অন্তত ৪০ জন ইরানি শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
খামেনির মৃত্যুর পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, খুব শিগগিরই এ হামলা শুরু হবে এবং তা অধিকৃত অঞ্চল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হবে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ইসরায়েল তাদের এ সামরিক অভিযানের নাম দিয়েছে ‘সিংহের গর্জন’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে