Views Bangladesh Logo

দুবাই বন্দরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, তেলবাহী জাহাজে আগুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার (৩১ মার্চ) এই হামলায় ২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলবাহী জাহাজটিতে আগুন ধরে যায়।

কুয়েতের জাতীয় তেল কোম্পানি সূত্রে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেইউএনএ জানায়, দুবাই বন্দরের নোঙর করা ট্যাংকারটি পরিকল্পিত হামলার লক্ষ্যবস্তু ছিল। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর পারস্য উপসাগর এলাকায় ইরানের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়।

হামলার পর জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা দেয়। পরে দুবাই কর্তৃপক্ষ জানায়, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ট্যাংকারটির হাল বা কাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে এবং তেল লিকেজের ঝুঁকি তৈরি হয়েছে।

প্রায় ২ মিলিয়ন ব্যারেল ধারণক্ষমতাসম্পন্ন এই ট্যাংকারটির বাজারমূল্য ২০ কোটি ডলারের বেশি বলে জানা গেছে।

কুয়েতের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

এ ঘটনায় পারস্য উপসাগর অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ