Views Bangladesh Logo

হরমুজ প্রণালি চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রকে যে ৬ শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে এবার যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর। তিনি বলেছেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তন না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকবে।

শনিবার (৯ আগস্ট) প্রকাশিত এক বার্তায় জোলকাদর বলেন, ‘যতদিন না আমেরিকা তাদের আচরণ শুধরাচ্ছে, ততদিন হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না।’

ইরানের এই শীর্ষ কর্মকর্তা হরমুজ চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের জন্য যে ছয়টি শর্ত বেঁধে দিয়েছেন, সেগুলো হলো:
১. কোনোভাবেই এবং কোনো ভাষায় ইরানকে হুমকি না দেওয়া যাবে না এবং দেশটির জাতির
     পবিত্রতাকে অপমান করা যাবে না।
২. ইরান এবং লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে ইরানের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ও  আগ্রাসন
     স্থায়ীভাবে বন্ধ করা।
৩. নৌ অবরোধ তুলে নেওয়া এবং ইরানের আশপাশ থেকে সামরিক বাহিনী (নৌ ও বিমান)  প্রত্যাহার
      করা।
৪. দুইটি আগ্রাসনমূলক ও চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া।
৫. ইরানি জাতির ওপর আরোপিত অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
৬. ইরানি জনগণের অবরুদ্ধ ও লুট করা সম্পদ নিঃশর্তভাবে মুক্ত করে দেওয়া।

জোলকাদর বলেন, এগুলো ইরানি জনগণের দাবি। তারা গত ১৬০ দিন ধরে যুদ্ধক্ষেত্রে ও রাস্তায় উপস্থিত থেকে এ দাবি জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘যুদ্ধ হোক কিংবা আলোচনায়—সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কখনোই পিছু হটবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছেন, কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক উপায়ে সর্বোত্তম ফলাফল নিশ্চিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সংঘাত এখনো শেষ হয়নি।

ইরানের এই শর্তাবলীর বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: তাসনিম, দৈনিক স্টেটসম্যান


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ