Views Bangladesh Logo

যুদ্ধবিরতিতে ওয়াশিংটন-তেল আবিবের সামনে ইরানের ৫ কঠোর শর্ত

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মাসব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের অবসানে এবার তেহরান কঠোর শর্ত তুলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরান পাঁচটি শর্ত জুড়ে দিয়েছে। হিব্রু সংবাদমাধ্যমের বরাতে সোমবার আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই খবরটি জানিয়েছে। গত ফেব্রুয়ারির শেষভাগ থেকে শুরু হওয়া সংঘাত এখন জটিল পর্যায়ে পৌঁছেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই শর্তগুলো উত্থাপন করেছে ইরান। মার্কিন প্রশাসন শান্তি স্থাপনের চেষ্টা করলেও তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট দাবি পূরণ ছাড়া যুদ্ধ বন্ধ হবে না।

ইরানের ৫ শর্ত:

১. স্থায়ী যুদ্ধবিরতি: কেবল সাময়িক বিরতি নয়, বরং যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।


২. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ: কৌশলগত গুরুত্বপূর্ণ এই প্রণালী কার্যত ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হবে।


৩. মার্কিন ঘাঁটিগুলো প্রত্যাহার: মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানানো হয়েছে।


৪. আর্থিক ক্ষতিপূরণ: যুদ্ধের কারণে ইরানের অবকাঠামোগত ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে।


৫. সংবাদমাধ্যম ও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা: বিরোধী অপপ্রচারে লিপ্ত সংবাদমাধ্যম ও কর্মীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া এবং শত্রুভাবাপন্ন ব্যক্তিদের ইরানের হাতে হস্তান্তরের শর্ত।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছুদিন ধরেই তেহরানের সঙ্গে নিবিড় আলোচনায় লিপ্ত। তিনি মন্তব্য করেছেন, ‘ইরান এবার আলোচনার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।’

তবে ইরানের এই পাঁচ শর্ত ওয়াশিংটন ও তেল আবিব কতটা মেনে নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের সংশয় রয়ে গেছে। মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন এই কঠোর শর্ত এবং রণক্ষেত্রের বাস্তবতার মধ্যে দুলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ