Views Bangladesh Logo

৫০ দিনের অচলাবস্থা কাটিয়ে ইরানে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট

প্রায় ৫০ দিন বন্ধ থাকার পর ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ার বুধবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে। মঙ্গলবার আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

প্রথম ফ্লাইটটি বুধবার সকাল ১০টায় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাশহাদের উদ্দেশে রওনা দেবে। একই দিন দুপুর সাড়ে ১২টায় ফিরতি ফ্লাইট তেহরানে ফিরবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান আকাশসীমা বন্ধ করে দিলে সারা দেশে বেসামরিক বিমান চলাচল স্থগিত হয়ে যায়।

গত শনিবার পূর্ব আকাশসীমা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত করার মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

সোমবার ইরানের সিভিল অ্যাভিয়েশন অথরিটি তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরে যাত্রী ফ্লাইট চালুর অনুমতি দেয়। এ ছাড়া শনিবার থেকে উরমিয়া, আবাদান, কেরমানশাহ, শিরাজ, কেরমান, রাশত, ইয়াজদ, জাহেদান, গোরগান ও বিরজান্দ বিমানবন্দরেও ফ্লাইট চালু হবে বলে জানানো হয়েছে।

সূত্র: সিনহুয়া

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ