Views Bangladesh Logo

২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার সকালে রাজধানী তেহরান-এ অবস্থিত এই বিমানবন্দরটি খুলে দেওয়া হয় বলে জানিয়েছে মেহের নিউজ।

তবে বিমানবন্দরটি খুললেও এখনও পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু হয়নি। আপাতত সীমিত পরিসরে ফ্লাইট চালু করা হয়েছে। শনিবার মাস্কাট, ইস্তাম্বুল এবং মদিনা-গামী যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে কয়েক বছর ধরে উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা শুরু করে। এর পরপরই ইরান নিজেদের আকাশসীমা ও সব বিমানবন্দর বন্ধ করে দেয়।

প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ২১ এপ্রিল এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর তিন দিনের মাথায় নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে পুনরায় চালু করল ইরান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ