ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন হুমকি অযৌক্তিক ও অস্থির আচরণের বহিঃপ্রকাশ।
ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করে। সেখানে জেনারেল আলি আবদুল্লাহি আলি আবাদি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই হুমকি ‘দিশেহারা ও ভারসাম্যহীন’ সিদ্ধান্তেরই প্রতিফলন।
এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে জানান, ইরানকে পূর্বে ১০ দিনের সময় দেওয়া হয়েছিল, যার সময়সীমা দ্রুত শেষ হয়ে আসছে।
জবাবে ইরানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, এই ধরনের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং এর পরিণতি যুক্তরাষ্ট্রের জন্যও গুরুতর হতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে