দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আলী লারজানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য তারা প্রস্তুত রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনও কাউকে আক্রমণ করেনি।
‘আমরা যেকোনো মূল্যে নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব।’
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা ইরানের রয়েছে এবং অত্যাচারের বিরুদ্ধে দেশ দৃঢ় অবস্থানে আছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা কীভাবে এবং কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান। রোববার (১ মার্চ) এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মতামত দিন