Views Bangladesh Logo

ম্যাচ শেষেই ইরানকে দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পরপরই চরম অপমানজনক পরিস্থিতির মুখে পড়েছে ইরানের জাতীয় ফুটবল দল। লস অ্যাঞ্জেলেসের মাঠ থেকে বের হওয়ার পরই দলটিকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিশ্রামের কোনো সুযোগ না পেয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ আমির ঘালেনোই ও অধিনায়ক মেহদি তারেমি।

পরিকল্পনা অনুযায়ী, ম্যাচের পর সোমবার রাতে ক্যালিফোর্নিয়ায় অবস্থান করার কথা ছিল ইরানি খেলোয়াড়দের। কিন্তু তাৎক্ষণিক দেশ ছাড়ার নির্দেশে ওইদিন রাতেই মেক্সিকোগামী ফ্লাইটে উঠতে বাধ্য হন তারা।

ক্ষোভ উগরে দিয়ে তারেমি বলেন, রোববার মেক্সিকো সীমান্ত পার হওয়ার সময় একটি নিরাপত্তা চৌকিতে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয় দলকে।

তিনি বলেন, ‘খেলোয়াড় ও কোচিং স্টাফরা প্রচণ্ড মানসিক চাপে আছেন। কোনো পক্ষ থেকেই আমরা সহযোগিতা পাচ্ছি না। ফিফার উচিত আমাদের পাশে দাঁড়ানো। এই পুরো বিশ্বকাপটা আমাদের জন্য একটি দুর্যোগে পরিণত হয়েছে।’

রাজনৈতিক উত্তেজনার কারণে ইরানকে বেস ক্যাম্প করতে হচ্ছে মেক্সিকোতে। ম্যাচ খেলার জন্য কেবল সীমিত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছে দলটি। আগামী ২১ জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ 'এ'-র দ্বিতীয় ম্যাচ খেলবে ইরান। এরপর ২৮ জুন সিয়াটলে মুখোমুখি হবে মিশরের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ