ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে ডব্লিউএইচওর মহাপরিচালকের উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হামলার পর তিনি এ আশঙ্কা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এক্সে এক পোস্টে তেদ্রোস বলেন, এই হামলা স্পষ্টভাবে মনে করিয়ে দিচ্ছে— একটি আঘাত পারমাণবিক দুর্ঘটনা ঘটাতে পারে, যার স্বাস্থ্যগত প্রভাব প্রজন্মের পর প্রজন্মকে বিপর্যস্ত করবে। এই সংঘাত যত দিন বাড়ছে, ঝুঁকি ও হুমকিও ততই বাড়ছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি আঘাত হেনেছে এবং ধ্বংসাবশেষের আঘাতে সেখানকার একজন কর্মী নিহত হয়েছেন।
বুশেহর ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রায় আড়াই লাখ মানুষের বাসস্থান বুশেহর শহরে অবস্থিত এই কেন্দ্রটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও সামরিক অবকাঠামো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে