নৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই: ট্রাম্প
হোয়াইট হাউস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গোলাগুলির ঘটনার সাথে ইরানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত চালিয়ে যাবে।
হামলার গুরুত্বের কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, শিগগিরই এই হামলার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হবে।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক কাশ প্যাটেল বলেছেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো পরীক্ষা করে দেখছেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছেন।
অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির কাছে একাধিক অস্ত্র ছিল এবং এই পর্যায়ে অতিরিক্ত কোনো সন্দেহভাজন থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
তবে, সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলাকারী অপেশাদার হলেও তার সঙ্গে ভেতরের ও বাইরের পেশাদার লোকজন কাজ করেছে। এরা পাগল মানুষ এবং তাদের সেভাবেই মোকাবিলা করতে হবে।
হামলাকারীকে ‘উন্মাদ’ উল্লেখ করে তিনি আরও বলেন, আমার ধারণা সে একাই এই কাজ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে