Views Bangladesh Logo

সতর্কবার্তার পরও সৌদির তেলক্ষেত্রে ইরানের নতুন ড্রোন হামলা

সাম্প্রতিক সতর্কবার্তার পরও সৌদি আরবের প্রধান শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ মার্চ) ভোরে তেল স্থাপনাটি লক্ষ্য করে চারটি বিস্ফোরকবাহী ড্রোন ছোড়া হয়। তবে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার আগেই ড্রোনগুলোকে আকাশে প্রতিহত করে ধ্বংস করে দেয়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

গত নয় দিনের মধ্যে শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে এটি চতুর্থ হামলার চেষ্টা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে রোববার সৌদি আরব ইরানকে কঠোর সতর্কবার্তা দেয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোয় ধারাবাহিক হামলা চলতে থাকলে তা চলমান সংঘাতে ইরানের ‘সবচেয়ে বড় পরাজয়’ ডেকে আনতে পারে।

সতর্কবার্তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কৌশলগত এই তেলক্ষেত্র লক্ষ্য করে সর্বশেষ হামলার চেষ্টা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ