Views Bangladesh Logo

কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইরানের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, কুয়েতে থাকা তিনটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও ড্রোন হামলা শুরু করা হয়েছে। তবে জর্ডানে হামলার বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরান থেকে ছোড়া অন্তত চারটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমার দিকে আসে। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বাকি একটি জনবসতিহীন এলাকায় পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে বুধবার সন্ধ্যায়ও জর্ডানের সেনাবাহিনী ছয়টি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছিল।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একের পর এক পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সূত্র: বিবিসি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ