Views Bangladesh Logo

দুবাই, দোহা-বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে ইরান। রোববার (১ মার্চ) দুবাই, দোহা ও বাহরাইনের মানামায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম বিবিসি ফার্সি-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিশোধ হিসেবে তারা ছয় ধাপে হামলা শুরু করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে।

আইআরজিসি বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। পাশাপাশি ইসরায়েলের তেল আবিবে একটি বিমানঘাঁটি এবং দেশটির প্রতিরক্ষা শিল্পাঞ্চলেও হামলা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

ইরানের রেভোলিউশনারি গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অভিযানের হুমকিও দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি আরও বড় হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা তারা আগে কখনও দেখেনি।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ