Views Bangladesh Logo

শোকস্তব্ধ ইরান, খামেনিকে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের সমাবেশ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে শোকের আবহ নেমে এসেছে।

রোববার রাজধানী তেহরানের কেন্দ্রীয় এনগেলাব স্কয়ারে হাজারো মানুষ জড়ো হয়ে তাকে শ্রদ্ধা জানান।

খামেনির মৃত্যুর ঘোষণার পরপরই শোকাহত মানুষ সেখানে সমবেত হন। অধিকাংশই কালো পোশাক পরিহিত ছিলেন। অনেককে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়।

সমবেত জনতার অনেকে ‘ডেথ টু আমেরিকা’ ও ‘ডেথ টু ইসরায়েল’ স্লোগান দেন। তাদের হাতে ইরানের পতাকা এবং খামেনির প্রতিকৃতি দেখা যায়।

এদিকে ঐতিহাসিক শহর ইসফাহানেও হাজারো মানুষ শোক সমাবেশে অংশ নেন। রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিতে প্রচারিত এক ভিডিওতে নকশে জাহান স্কয়ারে বিপুল জনসমাগম দেখা যায়।

এর বাইরে ইরানের বিভিন্ন শহর ও সড়কে শোক প্রকাশের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ইরান রোববার নিশ্চিত করেছে, শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর খামেনির মৃত্যু হয়েছে।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হয়, যেখানে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ঘোষণাপত্র পাঠ করার সময় সংবাদপাঠিকাকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ