যুদ্ধবিরতিতে সম্মত ইরান
দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
জানা গেছে, পুরো প্রক্রিয়াটি পাকিস্তানের মধ্যস্থতায় এগিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতেই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হয়েছে।
সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, স্থায়ী সমঝোতা চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি, আল জাজিরা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে