হরমুজ প্রণালিতে টোল আদায় শুরু, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার নিল ইরান
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ইতোমধ্যে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার থেকে ২০ লাখ ডলার আদায় করেছে। আল জাজিরা
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত এই প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই রুটে ইরানের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে।
জানা গেছে, প্রণালি ব্যবহারের ক্ষেত্রে নতুন যাচাইকরণ (ভেটিং) প্রক্রিয়া চালু করেছে আইআরজিসি। এর আওতায় জাহাজগুলোকে আগাম নিবন্ধন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
তবে চীন, পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের মতো কয়েকটি দেশকে এই প্রণালি ব্যবহারে তুলনামূলক ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইরান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে