ইসরায়েলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: নেতানিয়াহুর দপ্তর
গত শুক্রবার থেকে ইরান ইসরায়েলের দিকে ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং শত শত ড্রোন মোতায়েন করেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত এবং আট শতাধিক মানুষ আহত হয়েছেন। এ পরিস্থিতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে।
অন্যদিকে, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষ শুরুর পর থেকে ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ২২৪ জন।
সংঘাত অব্যাহত থাকায় উভয় পক্ষেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে