Views Bangladesh Logo

পুলিশ হত্যার দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

চলতি বছরের শুরুতে ইরানে চলা অস্থিরতায় দুই পুলিশ সদস্যকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।


বিক্ষোভগুলো শুরু হয়েছিল গত বছরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে, যা দ্রুত সারা দেশে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। জানুয়ারির ৮ ও ৯ তারিখে পরিস্থিতি চরমে পৌঁছায়। এ ঘটনা এ পর্যন্ত প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, 'জানুয়ারির অস্থিরতায় হত্যাকাণ্ড ও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কার্যক্রম পরিচালনার অভিযোগে তিনজনকে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে।' তারা দুই আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য হত্যা করেছে বলে প্রমাণিত হয়। এছাড়া তাদের বিরুদ্ধে ‘মাহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’—মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ—প্রমাণিত হওয়ায় দণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ডিসেম্বরের শেষের বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ হলেও পরে তা ‘বিদেশি প্ররোচনায় দাঙ্গায়’ পরিণত হয়, যেখানে হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটে। তেহরান স্বীকার করেছে, এ অস্থিরতায় নিরাপত্তা বাহিনী ও সাধারণ পথচারীসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। কর্তৃপক্ষ এই সহিংসতাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) দাবি করেছে, নিহতের সংখ্যা সাত হাজারের বেশি। তাদের মতে, অধিকাংশ নিহতই বিক্ষোভকারী, এবং প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ