Views Bangladesh Logo

মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সুলতান আলী শিরজাদি ফাখর। তিনি দীর্ঘদিন ধরে বিরোধী সংগঠন মুজাহিদিন-ই-খালক-এর সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে সংগঠনটির সঙ্গে ব্যাপক সহযোগিতা করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ প্রমাণিত হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, জিজ্ঞাসাবাদে ইরানের বিরুদ্ধে “সন্ত্রাসী কর্মকাণ্ডে” জড়িত থাকার কথা স্বীকার করেছেন ফাখর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ