Views Bangladesh Logo

তুরস্ক, সাইপ্রাস বা আজারবাইজানে হামলা করেনি ইরান: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানের বিরুদ্ধে ইরানের হামলার খবরের প্রতিক্রিয়ায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, 'ইরানি ভূখণ্ড থেকে এই দেশগুলিতে কোনও আক্রমণ চালানো হয়নি।' খবর আল জাজিরা।

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন।

এই হামলার অভিযোগ 'বানোয়াট' বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, 'আমরা বারবার একটি বিষয়ে সতর্ক করছি, তা হলো শত্রুরা আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরাতে কিছু হামলার গল্প তৈরি করতে পারে।'

বাঘাই বলেন, 'আমরা এই যুদ্ধ শুরু করিনি বা উস্কানি দেইনি। এটি কোন ইচ্ছাকৃত যুদ্ধ নয়। এটি আমাদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ।'

যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা প্রচেষ্টা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'এই ধরনের বিষয়ে আলোচনা এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। এই মুহূর্তে সামরিক সংঘাত চলছে। এই সময় আমাদের মাতৃভূমি রক্ষা করা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলা প্রাসঙ্গিক নয়।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ