Views Bangladesh Logo

লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইসরায়েলের বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। তার হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। খবর বিবিসির।

বিবৃতিতে হাতামি বলেন, 'উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জয়নিস্ট শাসনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধমূলক ও অনুতাপজনক জবাব দেওয়া হবে।' তিনি লারিজানিকে শহীদ আখ্যা দিয়েছেন।

ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ইতোমধ্যেই মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাইরেন বাজতে শোনা গেছে, যার মধ্যে কাতার, সৌদি আরব ও কুয়েত রয়েছে।

কাতারের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আমাতের সশস্ত্র বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইন্টারসেপ্ট করেছে। কুয়েতের ন্যাশনাল গার্ড সাতটি মানববিহীন ড্রোন ভূপাতিতের খবর দিয়েছে।

অন্যদিকে, লেবাননের রাজধানী বৈরুতেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং সেখানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ