Views Bangladesh Logo

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তেহরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান ঘটেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র কখনো তৈরি না করার শর্তে সম্মত হয়েছে তেহরান।

শুক্রবার (১২ জুন) আলাবামা অঙ্গরাজ্যে মার্কিন সিনেট পদপ্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত একটি নির্বাচনী টেলি-র‍্যালিতে এই ঘোষণা দেন ট্রাম্প।

টেলিফোনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে আমরা আজই ইরানের সঙ্গে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটিয়েছি।’ তিনি জানান, এই চুক্তির মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে তাদের দেওয়া প্রধান শর্তটি মেনে নিয়েছে।

ট্রাম্প আরও বলেন, ‘আজ আমরা ইরানের সঙ্গে সব ঝামেলার চূড়ান্ত নিষ্পত্তি করে ফেলেছি। এটি একটি চমৎকার চুক্তি। এখন আর কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সৈন্যরা খুব শীঘ্রই দেশে ফিরতে শুরু করবে।’

তার দাবি অনুযায়ী, এই সমঝোতায় আমেরিকার পক্ষ থেকে যা চাওয়া হয়েছিল তার সবটুকুই অর্জিত হয়েছে এবং শান্তি প্রক্রিয়াটি প্রায় সম্পন্ন। ওমান উপকূল ও হরমুজ প্রণালিকেন্দ্রিক গত কয়েক মাসের তীব্র সামরিক উত্তেজনার পর ট্রাম্পের এই হঠাৎ যুদ্ধ-সমাপ্তির ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ