Views Bangladesh Logo

আলি শামখানি ও পাকপুরের নিহতের খবর নিশ্চিত করল ইরান

দীর্ঘদিনের নিরাপত্তা কর্মকর্তা ও ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) ইরানের সরকারি সংবাদ সংস্থা আরআইএনএ এই তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, তেহরানে মার্কিন–ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা –এর শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং আইআরজিসির সর্বাধিনায়ক নিহত হয়েছেন।

একই দিন আধা-সরকারি সংবাদমাধ্যম ও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। রোববার সকালে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, 'ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।'

এদিকে দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে জানিয়েছে, শনিবার ভোরে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ