বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলার দাবি ইরানের
ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্র-সংশ্লিষ্ট গণমাধ্যম।
বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত প্রতিবেদনে প্রদেশটির এক উপ-গভর্নরের বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্রটির সীমানায় আঘাত হেনেছে।
তবে এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এদিকে, এর আগে গত কয়েক ঘণ্টায় জর্ডানের আকাশে ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।
বুশেহর ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তাই এ স্থাপনায় হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলতে পারে। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিবিসি
মতামত দিন