Views Bangladesh Logo

হরমুজ প্রণালির কাছে মার্কিন এ-১০ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালির কাছে মার্কিন এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে ইরানের সামরিক জনসংযোগ দপ্তরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গুরুত্বপূর্ণ এই নৌপথের দক্ষিণে আকাশসীমায় থাকা মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

তবে ইরানের এই দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এ তথ্য নিশ্চিত হলে চলমান উত্তেজনার মধ্যে এটিই হবে ইরানের হাতে প্রথম মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা।

এর আগে তেহরান একটি এফ-১৫ ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছিল। তবে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, ওই ঘটনায় বিমানের ক্রুরা উদ্ধার অভিযানের মাধ্যমে নিরাপদে ফিরে আসতে সক্ষম হন।

এ-১০ থান্ডারবোল্ট মূলত একটি গ্রাউন্ড-অ্যাটাক যুদ্ধবিমান, যা অন্যান্য বিমানের সহায়তায় মিশন পরিচালনা এবং স্থলবাহিনীকে সহায়তা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি বিশেষভাবে সাঁজোয়া যান ও স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকর।

এর আগে সংঘাতের শুরুতে কুয়েতের আকাশে দুর্ঘটনাবশত তিনটি এফ-১৫ ফাইটার জেট ভূপাতিত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ