যুক্তরাষ্ট্র-ইসরায়েল নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে: ইরান
ইরানের জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থায় নিযুক্ত রাষ্ট্রদূত রেজা নাজাফি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।
সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ সদস্যের বোর্ড অব গভর্নরসের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, “গতকাল তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও আইএইএ-নিয়ন্ত্রিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।”
তবে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এই দাবি নাকচ করে বলেন, সংস্থার মূল্যায়ন অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা হামলার শিকার হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, “এ পর্যন্ত আমরা জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মতো কোনো ঘটনার ইঙ্গিত দেখিনি।”
২০২৫ সালের জুনে ১২ দিনব্যাপী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, যার ফলে এক সপ্তাহের বেশি সময় ইসরায়েলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে