Views Bangladesh Logo

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, দাবি বিপ্লবী গার্ডের

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) দাবি করেছে, ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমানবাহিনী প্রধানের সদরদপ্তর গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ও তাসনিম নিউজের।

সোমবার (২ মার্চ) আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, “জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শাসনব্যবস্থার বিমানবাহিনী প্রধানের সদরদপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান এ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের দশ দফা হামলা চালিয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় ও বিমানবাহিনীর প্রধানের কার্যালয়ে হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।

তবে, এই হামলায় নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা ‘অনিশ্চয়তায় ঘেরা’ বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানায়। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ