কুয়েতে দুই মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের ক্যাম্প উদাইরিতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদের ডিপো এবং আলি আল সালেম এয়ার বেসে থাকা প্যাট্রিয়ট রাডার সিস্টেম ও বিমান নজরদারি রাডার লক্ষ্য করে কামিকাজে ড্রোন দিয়ে ‘বড় ধরনের হামলা’ চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে আরও বলা হয়, হামলাগুলো ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিক্রিয়া।
তবে এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।
মতামত দিন