Views Bangladesh Logo

ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

ইসরাইলের পশ্চিম জেরুজালেমে অবস্থিত অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের সামরিক বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই হামলা তাদের শীর্ষ কর্মকর্তা এবং কয়েক ডজন নৌসদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই চালানো হয়েছে।

ইরানের সামরিক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-এর বীরদের রক্তের প্রতিশোধ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

এর আগে, ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের টর্পেডো হামলায় ৮০-এর বেশি নৌসদস্য নিহত হয় বলে ইরান দাবি করে। চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ