Views Bangladesh Logo

হরমুজের পর এবার ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিয়েছে ইরান

ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের পর এবার পুরো ওমান উপসাগরও নিজেদের নিয়ন্ত্রণে আনা দাবি করেছে। দেশটির নৌবাহিনীর এক কমান্ডার বলেছেন, এই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে তারা কঠোর প্রতিশোধ নিতে প্রস্তুত।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে কমান্ডার আরও জানান, ইরানি সামরিক বাহিনী মার্কিন সেনাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রাখছে এবং সীমার মধ্যে প্রবেশ করলে উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে তাদের লক্ষ্যবস্তু করা হবে। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র তৎপরতার কারণে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে।

কমান্ডারের মতে, হরমুজ প্রণালির পূর্বাংশ এবং ওমান উপসাগর বর্তমানে সম্পূর্ণভাবে ইরানের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

হরমুজ প্রণালির গুরুত্ব

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ধমনী: বিশ্বে উৎপাদিত তেলের প্রায় ২০% হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো প্রধান তেল রপ্তানিকারক দেশগুলো এই পথের ওপর নির্ভরশীল।


ভৌগোলিক অবস্থান: প্রণালির একপাশে ইরান, অন্যপাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত; সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২১ মাইল, যা সামরিকভাবে নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ।


বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব: ইরান যদি এই পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে, বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হবে।

সূত্র: আলজাজিরা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ