Views Bangladesh Logo

পাঁচ দিনের যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের

ইরান দাবি করেছে শনিবার থেকে শুরু হওয়া চলমান পাঁচ দিনের সংঘাতে ৫০০-র বেশি মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।

তবে পেন্টাগন মাত্র ছয়জন মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যার মধ্যে চারজন কুয়েতে নিহত হয়েছেন বলে আনাদোলু এজানসি জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক উপদেষ্টা লারিজানি বলেন, “গল্প এখানেই শেষ নয়। ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের ভারী মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ।”

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এই সংঘাতের সূত্রপাত হয়। ওই হামলায় খামেনি এবং ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন। তেহরানে খামেনির বাসভবনে চালানো ওই হামলায় তাঁর স্ত্রী, কন্যা, পুত্রবধূ, জামাতা ও নাতি-নাতনিরাও নিহত হন।

ইরান সরকারের তথ্য অনুযায়ী, চার দিনের লড়াইয়ে প্রায় ১,০৫০ জন ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে দক্ষিণ ইরানের মিনাবে ১৬৫ জন স্কুলশিশুও রয়েছে। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

সোমবার লারিজানি নিশ্চিত করেন যে, ইরান একটি “দীর্ঘস্থায়ী সংঘাতের” জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদির প্রস্তাবিত কূটনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ