Views Bangladesh Logo

বিমানবন্দরে ইরানি অধিনায়ক ও সহকারী কোচকে আটকে রাখার অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মেক্সিকোর তিজুয়ানা বিমানবন্দরে ইরান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেহেদি তারেমি ও সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে রাখার অভিযোগ উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের বিপক্ষে খেলতে সিয়াটলের উদ্দেশে রওনা হওয়ার সময় এই ঘটনা ঘটে। এর ফলে যুক্তরাষ্ট্রে পুরো দলের প্রবেশ বিলম্বিত হয়।

ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআর) জানিয়েছে, অধিনায়ক ও সহকারী কোচকে দীর্ঘক্ষণ জেরা ও আটকে রাখার প্রতিবাদে সংহতি জানিয়ে সতীর্থরা সিয়াটলের ফ্লাইটে উঠতে রাজি হননি। ফলে পুরো ইরান দল তিজুয়ানা বিমানবন্দর টার্মিনালেই অবস্থান নেয়।

ঘটনাটি আরও বিতর্কিত হয়ে উঠেছে এই কারণে যে, মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, ম্যাচের দুই দিন আগে ইরান দলকে বিনা জটিলতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে মার্কিন কর্তৃপক্ষের এই আচরণে তীব্র ক্ষোভ জানিয়েছে ইরান।

ফেডারেশনের দাবি, এটি একটি পরিকল্পিত হয়রানি। এর আগেও গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর দিয়ে মেক্সিকোয় ফেরার পথেও তারেমি ও আলহোইকে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়েছিল।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ