Views Bangladesh Logo

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে আশ্বাস দিয়েছে: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


শনিবার (৩০ মে) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানে পাঠানো নতুন ও আরও কঠোর শান্তি প্রস্তাবের পর এই অগ্রগতি এসেছে।

ট্রাম্প বলেন, আমার একমাত্র নিশ্চয়তা দরকার ছিল—পারমাণবিক অস্ত্র থাকবে না। তারা এতে সম্মত হয়েছে। বিষয়টি খুবই আকর্ষণীয়।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তিতে তার মূল দুটি লক্ষ্য হলো—দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় চালু রাখা।

তবে ইরানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের এমন দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে নিরাপত্তা ও আঞ্চলিক নীতিসহ মৌলিক বিষয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। ধারাবাহিক কূটনৈতিক আলোচনা ও মাঝে মাঝে সামরিক উত্তেজনা সত্ত্বেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র নতুন একটি সংশোধিত প্রস্তাব দিয়েছে, যাতে আরও কঠোর শর্ত যুক্ত করা হয়েছে। তবে এসব শর্তের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ