ইরানে নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ
ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখার প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার এই নিয়োগ চূড়ান্ত করেন আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা।
এই নিয়োগের মাধ্যমে মাজিদ খাদামি আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন। গত ১৫ জুন তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন কাজেমি। ওই হামলা ইসরায়েলের ১৩ জুন শুরু হওয়া সামরিক অভিযানের অংশ ছিল, যেখানে ইরানের একাধিক সামরিক ও গোয়েন্দা স্থাপনায় হামলা চালানো হয়।
ব্রিগেডিয়ার জেনারেল কাজেমি দীর্ঘদিন ধরে আইআরজিসির গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করেছেন এবং তাকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে