জমকালো আয়োজনে বাংলাদেশে উদ্বোধন হলো আন্তর্জাতিক কসমেটিকস ব্র্যান্ড আরলা মিলানো
বাংলাদেশের কসমেটিকস বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কসমেটিকস ব্র্যান্ড 'আরলা মিলানো (AARLA MILANO)'। ইউরোপিয়ান ফরমুলেশনে তৈরি এবং এশিয়ান স্কিন টোনের জন্য বিশেষভাবে উপযোগী পণ্য উৎপাদনের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক কসমেটিকস কোম্পানি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই ব্র্যান্ডটি এবার বাংলাদেশের বাজারে প্রবেশ করলো।
বাংলাদেশে আরলা মিলানোর এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছে বিশ্বস্ত কসমেটিকস প্রতিষ্ঠান লিরা ইম্পোর্ট (LIRA IMPORT)।
গত ৫ তারিখ রাতে রাজধানীর অভিজাত রেডিসন ব্লু হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্র্যান্ডটির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরলা মিলানোর চীফ ব্র্যান্ড স্ট্র্যাটেজিক অফিসার উইলসন ফেনলি, আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বৃহৎ কসমেটিকস ব্র্যান্ডগুলোর বোর্ড অব ডিরেক্টরসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন দেশের জনপ্রিয় ও খ্যাতিমান সেলিব্রিটিরা। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম, চিত্রনায়িকা শবনম বুবলি, মডেল তানজিয়া জামান মিথিলা, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী, ফ্যাশন কোরিওগ্রাফার ও শো-অর্গানাইজার গৌতম সাহা, অভিনেত্রী সামিরা খান মাহিসহ দেশসেরা ইনফ্লুয়েন্সার, বিউটি ব্লগার এবং প্রায় শতাধিক কনটেন্ট ক্রিয়েটর।
উদ্বোধনী অনুষ্ঠানকে আরও বর্ণাঢ্য করে তুলতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার, যা অতিথি ও উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। গ্ল্যামার, সৌন্দর্য ও সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান বাংলাদেশের কসমেটিকস ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের ফর্মুলেশন এবং এশিয়ান স্কিন টোনের উপযোগী প্রিমিয়াম পণ্যের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই 'আরলা মিলানো' বাংলাদেশের সৌন্দর্যপ্রেমীদের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে