ইনস্টাগ্রাম ও ফেসবুক ডাউন, বিভ্রাটে বন্ধ অ্যাপ সেবা
বিশ্বব্যাপী বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের কারণে ইনস্টাগ্রাম ও ফেসবুকের সেবা ব্যাহত হয়েছে। ফলে ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে অ্যাপগুলো ব্যবহার করতে পারছেন না।
ইনস্টাগ্রামে নতুন ছবি লোড না হওয়া, প্রোফাইল না দেখানোসহ বিভিন্ন সমস্যা দেখা গেছে। তবে অ্যাপের সব অংশ পুরোপুরি বন্ধ না হলেও অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীরা ত্রুটির বার্তা পাচ্ছেন।
বিভিন্ন প্রযুক্তি পর্যবেক্ষণ সাইটের রিপোর্ট অনুযায়ী, ফেসবুক এবং ইনস্টাগ্রাম বর্তমানে কিছু অঞ্চলে বা ব্যবহারকারীদের জন্য কারিগরি সমস্যার কারণে কাজ করছে না। সার্ভারে সমস্যার কারণে অ্যাপ লোড হতে সমস্যা (ফিড বা টাইমলাইন রিফ্রেশ না হওয়া), সার্ভার সংযোগ ত্রুটিলগইন দেখাচ্ছে।
প্রযুক্তি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) এবং যুক্তরাজ্যে রাত ১০টার দিকে সমস্যার শুরু হয়। ওই সময় হঠাৎ করেই ত্রুটির রিপোর্টে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার মুখে পড়েছেন। তবে বিভ্রাটের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: ইনডিপেন্ডেন্ট
মতামত দিন