যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান
জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও নিহতের পরিবার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তারা যমুনার প্রবেশমুখে অবস্থান নেয়।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার প্রায় ৫৪–৫৫ দিন পার হলেও এখনো খুনের সঙ্গে জড়িতদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পর আদৌ বিচার হবে কি না—এ নিয়ে তারা আশঙ্কা করছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাদের শেষ ভরসা এবং তার কাছে দাবি, জাতিসংঘকে একটি চিঠি দিয়ে হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার উদ্যোগ নেওয়া হোক, যেমনভাবে জুলাই গণহত্যার নিরপেক্ষ তদন্ত হয়েছে।
এদিকে যমুনার সামনে উপস্থিত হয়ে ইনকিলাব মঞ্চের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে