Views Bangladesh Logo

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতের সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা ছেড়েছেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করলেও কেন প্রতিষ্ঠানটি ছাড়লেন বা পরবর্তী গন্তব্য কোথায়, সে বিষয়ে কিছু জানাননি।

বুধবার (৫ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ জানান, সেদিন সকালেই রিপাবলিক বাংলায় তার শেষ কর্মদিবস ছিল।

পোস্টে তিনি লেখেন, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়; ২০২৫ সালেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। সময় হলে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন।

নিজের সাংবাদিকতার ভূমিকা প্রসঙ্গে ময়ূখ বলেন, তার কাজ ‘গণজ্ঞাপন করা’ এবং বিভিন্ন বিষয়ে জনমত তৈরি করা। একই সঙ্গে তিনি জানান, সমর্থন ও সমালোচনা দুটিই তার পেশার অংশ।

উল্লেখ্য, ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে বাংলাদেশেও আলোচনায় ছিলেন ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবারই আরেকটি ফেসবুক পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ বলে মন্তব্য করেন।

তবে নতুন কোনো সংবাদমাধ্যমে যোগ দিচ্ছেন কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ