Views Bangladesh Logo

২২ জন মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী

লমান বিদ্রোহ দমনের প্রচেষ্টা জোরদারের পর মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের জঙ্গলে কমপক্ষে ২২ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) দিনভর চলা দুটি পৃথক সংঘর্ষের একটিতে একজন ভারতীয় আধাসামরিক সৈন্যও নিহত হয়েছেন।

এর মধ্যে বিজাপুর জেলায় ভোরে শুরু হওয়া সংঘর্ষে সৈন্য নিহত হয়েছেন, যেখানে ১৮ জন গেরিলাকেও হত্যা করা হয়েছে।

রাজ্যের দক্ষিণে পৃথক সংঘর্ষে আরও চার বিদ্রোহী নিহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী দুটি এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডার জব্দ করেছে। তল্লাশি অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বিদ্রোহী আন্দোলনে সাধারণ ভারতীয় নাম ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ২২ জন নকশাল নিহত হয়েছে’।

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার নকশালীদের বিরুদ্ধে নির্মম পদক্ষেপ নিচ্ছে এবং আত্মসমর্পণ না করা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করছে’- বলেন তিনি।

অমিত শাহ বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, ভারত সরকার আগামী বছরের মার্চ মাসের শেষ নাগাদ বিদ্রোহের অবশিষ্টাংশগুলোকেও চূর্ণ করবে।

১৯৬৭ সালে যে এলাকায় তাদের সশস্ত্র অভিযান শুরু হয়েছিল, সেখানকার নামানুসারে নকশাল নামে পরিচিত বিদ্রোহীরা চীনা বিপ্লবী নেতা মাও সেতুং-এর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।

মাওবাদী বিদ্রোহীদের দাবি, ভারতের সম্পদ সমৃদ্ধ মধ্য অঞ্চলে প্রান্তিক মানুষের অধিকারের জন্য লড়াই করছেন তারা। স্থানীয় বাসিন্দাদের জন্য জমি, চাকরি এবং এই অঞ্চলের বিপুল প্রাকৃতিক সম্পদের ভাগও দাবি করেন মাওবাদীরা।

ভারতের পূর্ব ও দক্ষিণজুড়ে বেশ কয়েকটি প্রত্যন্ত অঞ্চলে ঢুকে ২০০০ সালের গোড়ার দিকে এই আন্দোলনের শক্তি এবং সদস্য বাড়ান তারা।

এরপর ‘রেড করিডোর’ নামে পরিচিত অঞ্চলে কয়েক হাজার সৈন্য মোতায়েন করে নয়াদিল্লি।

দশকের পর দশক ধরে চলা ‘নকশাল’ বিদ্রোহে দশ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সরকারি তথ্য অনুসারে, গত বছর নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২৮৭ জন বিদ্রোহী নিহত হন, যার মধ্যে বেশিরভাগই ছত্তিশগড়ে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া সংবাদ সংস্থার হিসাব অনুসারে, চলতি বছরের এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছেন।

এই সংঘাতে সরকারি বাহিনীর উপরও বেশ কয়েকটি মারাত্মক হামলা হয়েছে। জানুয়ারিতে একটি রাস্তার পাশে বোমা বিস্ফোরণে কমপক্ষে নয়জন ভারতীয় সেনা নিহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ