Views Bangladesh Logo

কাশ্মীর হামলা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের প্রাণহানিতে গভীর শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার (১ মে) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক ফোনালাপে এই সমবেদনা জানান তিনি। রাজনাথ সিংয়ের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

এ বিষয়ে এক্সে দেয়া এক পোস্টে বলা হয়, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’

এই আলোচনায় রাজনাথ সিং মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে জানান, পাকিস্তান এখন ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ হিসেবে উঠে এসেছে, যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে উৎসাহ দিচ্ছে এবং গোটা অঞ্চলকে অস্থির করে তুলছে। তার মতে, সন্ত্রাসবাদকে উপেক্ষা করা চলবে না বরং বৈশ্বিকভাবে এর মোকাবিলা করা জরুরি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ২৬ জন। ভারতের দাবি, এই হামলায় পাকিস্তানের জড়িত থাকার স্পষ্ট ইঙ্গিত রয়েছে এবং সন্দেহভাজনদের মধ্যে অন্তত দুইজন পাকিস্তানি নাগরিক।

যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইসলামাবাদ। হামলার পর থেকে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বেড়েছে। সেইসঙ্গে পাল্টাপাল্টি পদক্ষেপ নেয় দুই দেশই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ