Views Bangladesh Logo

২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

ভারতের শিক্ষা খাতে ধারাবাহিক প্রশ্নফাঁসের প্রতিবাদে ২৬ দিনের অনশন শেষে তা প্রত্যাহার করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি এই অনশন শুরু করেছিলেন।

বৃহস্পতিবার গভীর রাতে অনশন ভাঙেন ৫৯ বছর বয়সী ওয়াংচুক। এর কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনার প্রতিশ্রুতি দেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নফাঁসের ঘটনা লাখো শিক্ষার্থীর জন্য "অত্যন্ত বেদনাদায়ক" এবং এ ধরনের অপরাধ ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

অন্যদিকে, ওয়াংচুক সামাজিক মাধ্যমে জানান, 'বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথা বিবেচনা করে' তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই তিনি এসব শর্ত নিয়ে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন।

গত ২৮ জুন থেকে অনশনে ছিলেন ওয়াংচুক। চিকিৎসা শিক্ষার ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ভারতের যুবনেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির প্রতি সংহতি জানিয়ে তিনি এই কর্মসূচি শুরু করেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ