Views Bangladesh Logo

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত।


সোমবার (৯ মার্চ)পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারত নতুন নির্বাচিত সরকারের সঙ্গে নতুন ভাবে সম্পর্ক স্থাপন করতে চায়। তারা পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিতে চায়।

শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে সরকার কী করছে প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এটা একটি চলমান প্রক্রিয়া এবং সে প্রক্রিয়া চলমান রয়েছে। ১৭ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অপরাধ করেছে এবং জুলাইয়ে যাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের সকলের হত্যার বিচার আমরা চাই। আর বিএনপি এ ব্যাপারে সচেষ্ট আছে।


সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হাদি হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যোগাযোগ চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ