Views Bangladesh Logo

ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণে না যাওয়ার পরামর্শ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাস এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করে।

নতুন এই নির্দেশনায় ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান ভ্রমণে না যাওয়ার জন্য জোরালো পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাদের দ্রুত ওই দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, সম্প্রতি ভারত ও ইরানের মধ্যে পুনরায় কিছু ফ্লাইট চলাচল শুরু হলেও বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এখনো অস্থিতিশীল।

ইটিভি ভারতের এক প্রতিবেদনে বলা হয়েছে, আকাশসীমার ওপর বিভিন্ন বিধিনিষেধ এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিমান চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

পরামর্শে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, আকাশপথ কিংবা স্থলপথ—কোনোভাবেই যেন কোনো ভারতীয় নাগরিক ইরানে প্রবেশ না করেন। এর আগে জারিকৃত সতর্কতার ধারাবাহিকতায় বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ