Views Bangladesh Logo

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বলেন, 'আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানায় ভারত।'

‘এক্স’ পোস্টে তিনি লেখেন, পবিত্র রমজান মাসে পাকিস্তানের চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা অন্য দেশের ওপর চাপিয়ে দেয় পাকিস্তান। আফগানিস্তানের ওপর বিমান হামলা এমনই আরেকটি প্রচেষ্টা। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করছে।'

এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন স্থানে পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা। এর জবাবে পাকিস্তান রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। শুক্রবারও সেই হামলা অব্যাহত ছিল।
আল-জাজিরার খবর অনুযায়ী, আফগানিস্তানে 'গজব লিল-হক' অভিযানে এ পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র এই তথ্য জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ