হরমুজে আটকে পড়া ১৩ জাহাজ উদ্ধারে ভারতের জরুরি অভিযান
যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কৌশলগত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে আটকে পড়া ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ নিরাপদে ফিরিয়ে আনার জন্য জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার এ তথ্য জানিয়েছেন বলে এএফপিকে জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, সম্ভাব্য সংঘাত ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাহাজগুলোকে দ্রুত নিরাপদ অঞ্চলে সরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নৌপথে সতর্কতা জারি রয়েছে এবং জাহাজ চলাচলে বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
উপেশ কুমার শর্মা বলেন, “আমাদের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য হলো এই জাহাজগুলো ভারতে ফিরিয়ে আনা।
জাহাজগুলো ফিরিয়ে আনতে ভারতের কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসগুলো এবং ভারতের সামুদ্রিক স্টেকহোল্ডাররা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি থেকে বের হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমের দিকে রওনা হয়েছে বলেও এএফপিকে জানিয়েছেন উপেশ কুমার শর্মা। সেই ট্যাংকার জাহাজটির নাম নিসোস কেরোস। প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল আছে জাহাজটিতে। গত ২৫-২৬ মে হরমুজ প্রণালি অঞ্চল থেকে ভারতের দিকে রওনা হয়েছে নিসোস কেরোস।
উপেশ জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোতে মোট ৩ হাজার ৪০০ জন নাবিক এবং ক্রু রয়েছেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা এই জরুরি অভিযানের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারতের সাধারণ জনগণের জ্বালানি নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ; সেই সঙ্গে আটকে থাকা ভারতীয় নাবিক-ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা জরুরি।”
আটকা পড়া এই ১৩টি ভারতীয় জাহাজের মধ্যে একটি এলপিজিবাহী ট্যাংকার জাহাজ, ৫টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজ, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার জাহাজ, ৩টি কন্টেইনার জাহাজ, ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ এবং একটি ড্রোজার রয়েছে।
সূত্র : এএফপি, গালফ নিউজ

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে