Views Bangladesh Logo

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল ভারত: জয়সওয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। এর মধ্যে একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের (বিমসটেক) চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এমইএর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আদৌ আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, তা নিয়ে বিভ্রান্তির মধ্যে ভারতের পক্ষ থেকে এই ব্যাখ্যা এল।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রীকে প্রথমে ভারত সফরের জন্য দ্বিপক্ষীয় আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তাঁকে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ নয়। তবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

দিল্লিতে গত ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ১৮তম ব্রিকস সম্মেলন। এতে সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও অংশ নেন। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ